বুয়েট রোবো কার্নিভাল ২০২৩-এ প্রণিসেবা!

২২ জানুয়ারি, ২০২৩ ১৩:০৩  

আদর্শ প্রাণিসেবা লিমিটেড বুয়েট রোবোটিক্স সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী রোবো কার্নিভালে অংশ নিতে পেরে রোমাঞ্চিত। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য রোবট তৈরি করুন স্লোগানে ১৯ ও ২০ জানুয়ারী অনুষ্ঠিত কার্নিভালে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ছিল, যেমন ময়লা-আবর্জনা সংগ্রহকারী রোবট প্রতিযোগিতা, অগ্নিনির্বাপক রোবট প্রতিযোগিতা এবং রোবোটিক্স এবং সিমুলেশন সফটওয়্যারের উপর একটি কর্মশালা ইত্যাদি।

আদর্শ প্রাণিসেবা তাদের সাম্প্রতিক উদ্ভাবন, প্রাণিসেবা প্রহরী যা একটি রিমোট কাউশেড মনিটরিং সিস্টেম, রোবো কার্নিভাল প্রদর্শন করেছে। অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে প্রাণিসেবার টিম সবিস্তারে  প্রাণিসেবা প্রহরীর কার্যবিধি দেখান। যা দেখে উপাচার্য মহোদয় আতিশয় খুশি হোন। এই কার্নিভালটি প্রাণিসেবা এবং বুয়েটের সম্পর্কের সূচনার ভিত্তি হিসেবে কাজ করবে, ভবিষ্যতে যৌথভাবে গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার জন্য ।

প্রাণিসেবা থেকে রোবো কার্নিভালে উপস্থিত ছিলেন প্রাণিসেবার কোফাউন্ডার ও সিইও ফিদা হক, ইমতিয়াজ রাহী, সিটিও, মাহমুদুল ইসলাম, সিনিয়র আইওটি ইঞ্জিনিয়ার, মোয়াম্মির হায়দার, আইওটি ইঞ্জিনিয়ার এবং দলের আরও কয়েকজন সদস্য।